সৌদির তেল কোম্পানি আরামকো ও রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র বিভিন্ন স্থাপনা এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের হুথিরা। আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে এই হামলার কথা জানান তারা।

হুথিদের দাবি, তারা বুধবার ইয়েমেন থেকে সৌদি আরবের দাহরানে অবস্থিত সৌদি আরামকোর বিভিন্ন ফ্যাসিলিটি, রিয়াদের একটি আরামকো শোধনাগার এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সুনির্দিষ্টভাবে হামলা চালান।

সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতেও সৌদি আরবের বিমানবন্দর ও তেল শোধনাগারগুলোর বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top