কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় শনিবার দুপুরে ট্রাক্টরের সাথে অটোরিক্সার দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৫জন নিহত হয়েছে। নিহতের মধ্যে উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো: শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)রয়েছে। অপর দুইজনের মধ্যে একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) ও অটোচালক জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার (অজ্ঞাত) চালক। এছাড়াও গুরুতর আহত বাদলের মেয়ে বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী।#




