সৌদিগামী স্থগিত ফ্লাইট বেড়ে ১১৪, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের ১১৪টি ফ্লাইট স্থগিত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী।

ফ্লাইট স্থগিত থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কবে নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

আজ শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। স্থগিত ফ্লাইটের মধ্যে সরাসরি ৫০টি এবং ট্রানজিট রুটের ৬৪টি।

বেবিচক সূত্র জানায়, স্থগিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট রুটে ইন্ডিগোর ২২টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৫টি ফ্লাইট স্থগিত রয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top