সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখার উদ্যোগে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখা সভাপতি মাহফুজুল করিম চৌধুরী সাকিবের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক ও সাবেক সিলেট মহানগর সভাপতি মাওলানা মাসুক আহমদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহিদুল ইসলাম সাজু, মহানগর অফিস সম্পাদক কলিম উদ্দিন, সাবেক মহানগর সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা আশরাফ উদ্দিন এবং মহানগর মাদ্রাসা সম্পাদক কাউসার হামিদ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, নৈতিক চরিত্র গঠন এবং নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

‘জুলাই একদিনে সংঘটিত হয়নি’, ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল গণ-অভ্যুত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে

Scroll to Top