কালীগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুই মামলায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা কালীগঞ্জ থানার মামলা নম্বর-১৯, জিআর নম্বর-১৭৯/২৬, তারিখ ২৮ আগস্ট ২০২৬-এর আসামি মোঃ রকি হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তাঁর বাবার নাম মোঃ মনোয়ার বিশ্বাস। তিনি কালীগঞ্জ উপজেলার পারশ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় (সংশোধনী/২০২৬) অভিযোগ আনা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, কালীগঞ্জ থানার মামলা নম্বর-১৫, জিআর নম্বর-১৭৫/২০২৬, তারিখ ২২ আগস্ট ২০২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি সোহেল রানা (২৭) ও নাইম ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। সোহেল রানার বাবার নাম হযরত বিশ্বাস এবং নাইম ইসলামের বাবার নাম আলম মন্ডল। তাঁরা দুজনই উপজেলার বাদুরগাছা গ্রামের বাসিন্দা।

মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তিন আসামিকেই বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

 

 

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

‘জুলাই একদিনে সংঘটিত হয়নি’, ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল গণ-অভ্যুত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে

Scroll to Top