পিরোজপুরের সন্ধ্যা নদীতে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ,পুড়িয়ে ধ্বংস

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত (মোট ২২ দিন) এই অভিযান চলবে। এরই অংশ হিসেবে সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে জালগুলো জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থান থেকে জালগুলো জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, মা ইলিশ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ মাছের উৎপাদন বাড়বে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে অবৈধ জাল ফেলে ইলিশ শিকার করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মা ইলিশ রক্ষায় পুরো প্রজনন মৌসুমজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দিন-রাত তদারকি ও অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, সরকারি ঘোষণা অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।
মোবাইল নং ০১৭২৪২৩৩৮০৫

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

‘জুলাই একদিনে সংঘটিত হয়নি’, ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল গণ-অভ্যুত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে

Scroll to Top