বিশাল মোটরবাইক বহর নিয়ে প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল

 

এম এ মতিন(নওগাঁ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রায় দুই শতাধিক মোটরবাইকের বিশাল বহর নিয়ে নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের প্রসাদপুর বাজার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে মোটরবাইকের বহর নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মাটি ও মানুষের হৃদয়ে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার ও তাঁদের নিরাপত্তায় বিশ্বাস করে।”
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। তাই একে অপরের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
এ সময় তিনি পূজামণ্ডপ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলম প্রমুখ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top