কারাবন্দী বাবার মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল দুই কন্যা। তাদের সেই আকুতির পর অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশনায় পরিবারটির সহযোগিতায় এগিয়ে এসেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
বুধবার নগর ভবনে মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাঁদের দুই মেয়ে জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি কারাবন্দী বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর আইনি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মাহফুজুর রহমান রিটন।
রাসিক প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কারাগারে মাহাবুর রশিদ রেন্টুর আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তাঁর আইনি বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিকে, মাহাবুর রশিদ রেন্টুর মেয়ে জারিন তাসনিম রাহি জানান, প্রধানমন্ত্রী তাঁদের সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন এবং পরিবারটির দায়িত্ব নিতে নির্দেশনা দিয়েছেন। বাবার মুক্তি না হওয়া পর্যন্ত পরিবারটির পাশে থেকে যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন রাসিক প্রশাসক। ইতিমধ্যে এ বিষয়ে পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাজশাহীতে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে কারাবন্দী বাবা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়েছিল তাঁর দুই মেয়ে। তাঁদের সেই আকুতির পর পরিবারটির পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ঘটনাটি।
আসসালামু আলাইকুম স্যার।
শুভেচ্ছা ও আন্তরিক সালাম গ্রহণ করবেন।
আমি মোঃ নজরুল ইসলাম (সাগর), Staff Reporter, News Morning Post। একটি সংবাদ প্রতিবেদন আপনার সদয় বিবেচনা ও প্রকাশের জন্য পাঠালাম।
আশা করছি, রিপোর্টটি আপনার মূল্যায়নে গ্রহণযোগ্য হবে। কোনো সংশোধন বা পরামর্শ থাকলে জানালে কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদান্তে,
মোঃ নজরুল ইসলাম (সাগর)
Staff Reporter



