খুলনার কয়রা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবৈধভাবে জমি দখল, সীমানা প্রাচীর বা বেড়া নির্মাণ এবং প্রাণনাশের হুমকির তীব্র অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের এমন কর্মকাণ্ড থেকে রেহাই পেতে ও নিজের ক্রয়কৃত জমিতে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম জানান, কয়রা মৌজার এসএ ৯৫২ ও ৭১ খতিয়ানের ২১১ দাগে ১৯.২৯ শতক এবং ২৪৮ দাগে ১১.২১ শতক—সর্বমোট সাড়ে ৩০ শতক জমি তিনি ও তাঁর পরিবার ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। জমিটির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র ও নিজের নামে নামজারি (মিউটেশন) সম্পন্ন রয়েছে।
তিনি জানান, জমিতে যৌথ অংশীদারিত্বের সঠিক বণ্টন না হওয়ায় প্রতিকার চেয়ে তিনি কয়রা সিনিয়র সহকারী জজ আদালতে একটি বণ্টন মামলা (মামলা নং: ৭৪/২৫) দায়ের করেন। পরবর্তী সময়ে বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলে গত ৬ অক্টোবর শুনানি সম্পন্ন হয়, যা বর্তমানে আদেশের অপেক্ষায় রয়েছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আদালতের আদেশ অপেক্ষমাণ থাকা অবস্থায় গত ২১ অক্টোবর সকাল ১০টার দিকে একই গ্রামের আজিজুল হকের নেতৃত্বে একদল লোক বেআইনিভাবে বিরোধপূর্ণ জমির প্রায় ৮ শতক (০.০৮ একর) অংশ জবরদখল করে খুঁটি ও বেড়া দেয়। এতে বাধা দিলে তাঁরা আমাকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেয়।”
ভুক্তভোগী আশঙ্কা প্রকাশ করে জানান, প্রতিপক্ষের অন্যায্য ও বেআইনি কর্মকাণ্ডের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষের অবৈধ প্রবেশ ও কার্যক্রম বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
জানা গেছে, ঘটনার জেরে পূর্বে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং ঘটনার দিন ২২ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আজিজুল হক। তাঁর দাবি, “আমি নিজের জায়গাতেই বেড়া দিয়েছি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমাকে অযথা হয়রানি করছে।”
কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
October 22, 2026
কচা নদীতে মৎস্য বিভাগের অভিযান, জব্দ ৭ হাজার মিটার জাল
October 22, 2026
সরকারকে দুই মাসের আল্টিমেটাম দিলেন মাধ্যমিক শিক্ষকরা
October 22, 2026
আইনের শাসন সূচকে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশ, পিছিয়ে পাকিস্তান
October 22, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

জামায়াতের এমপিরা আমিরকে ‘আল্লাহর ওলি’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন: রাশেদ খাঁন
October 22, 2026
জামায়াতে ইসলামীর আমিরকে ‘আল্লাহর ওলি’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন দলটির

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
October 22, 2026
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

কচা নদীতে মৎস্য বিভাগের অভিযান, জব্দ ৭ হাজার মিটার জাল
October 22, 2026
পিরোজপুরের কাউখালীতে কচা নদীতে ইলিশ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে প্রায়

কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ৭ হাজার মিটার জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
October 22, 2026
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৭ হাজার মিটার

কুতুবদিয়ায় পৈতৃক জমি নিয়ে বিরোধ: আদালতের ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
October 22, 2026
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে পৈতৃক জমিজমা নিয়ে