বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে এক প্রতিনিধি
সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় ময়মনসিংহ নগরীর মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার মিলনায়তনে এই সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে করণীয় নির্ধারণের লক্ষ্যে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির
কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মীর সিরাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে সংগঠনের চলমান কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাংলাদেশ তূর্ণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি
ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তূর্ণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুপম মিয়া,তূর্ণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে মীর সিরাজুল ইসলাম জানান- সংগঠনের প্রতিটি সদস্যকে একটি ডাটাবেজের আওতায় আনা হচ্ছে, যাতে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে সদস্যদের পরিচয় যাচাই করা সম্ভব হয়। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সাংবাদিকদের জন্য একটি বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংগঠনের সাধারণ সম্পাদক রংপুরে এক বিঘা জমি দান করার ঘোষণা দেন। শিগগিরই জায়গা নির্ধারণ করে ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।
বাংলাদেশ তূর্ণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভূগীর সঞ্চালনায় বিভাগীয় প্রতিনিধি সভায়
বক্তব্য রাখেন আবুল বাশার লিঙ্কন, আরিফ রব্বানী, মিজানুর রহমান, মিজানুর রহমান মানিক, আসাদুল্লাহ হাদিস,সাদিয়া আক্তার, সাইদুল ইসলাম অন্তর, জাহাঙ্গীর আকন্দসহ ময়মনসিংহ বিভাগীয় এলাকার বিভিন্ন জেলার প্রতিনিধি এবং বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধান অতিথি জানান, কোনো সাংবাদিক মৃত্যুবরণ করলে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, গুরুতর আহত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা প্রদান, মিথ্যা মামলায় হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও আর্থিক সহায়তা দেওয়া, অসচ্ছল সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষায় সহযোগিতা করা এবং সাংবাদিকতার মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ।
সভায় মেয়াদোত্তীর্ণ জেলা, বিভাগীয় ও মহানগর কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যোগ্যতা, সততা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে মূলধারার সাংবাদিকদের সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। যারা নিয়মিত সংবাদ প্রকাশে সক্রিয় নন, তাদের সদস্যপদ না দেওয়ার বিষয়েও কঠোর অবস্থান নেওয়ার বিষয়েও সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




