বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার মৌলভীবাজার সার্কিট হাউজে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বললেন, গণমাধ্যমই ফ্যাসিস্ট তৈরি করতে সহায়তা করেছে, গণমাধ্যমকে এখন সঠিকভাবে কাজ করতে হবে।
ডা. শফিকুর রহমান শনিবার নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসেন। এ সময় সকাল ১১টায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সার্কিট হাউজের মুন হলে কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলা জেলা শহরে এটাই প্রথম সফর। জামায়াতের আমিরের সফর ঘিরে স্থানীয় নেতা কর্মীর মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
আমিরকে সকাল ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সিলেট মহানগরী নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরী সেক্রেটারি শাহজাহান আলী, সিলেট জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, ছাত্রশিবিরের মৌলভী বাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ প্রমুখ।
জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা শহরে জামায়াত আমিরের এটাই প্রথম সফর। বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মৌলভীবাজার জেলা জামায়াত প্রস্তুতি সম্পন্ন করেছে।
জামায়াত আমিরকে সকাল ৮টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়। জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে সকাল ৯টায় মৌলভীবাজার সার্কিট হাউজে গার্ড অফ অনার দেওয়া হয়।
সকাল ৯টায় মৌলভীবাজার সার্কিট হাউসে এসে পৌঁছলে জেলার পক্ষ থেকে অভ্যর্থনাজানান জেলা জামায়াত আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, হবিগঞ্জ জেলা আমীর মাওলানা কাজী মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, ছাত্রশিবির জেলা সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ। পুলিশের একটি চৌকস দল আমিরে জামায়াতকে গার্ড অব অর্নার প্রদান করে।




