বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রে/ফতার

 বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মোঃ নাইফ হাসানকে (২৭) গ্রে/ফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে বগুড়ার শেরপুর উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রে/ফতার করা হয়।

গ্রে/ফতার নাইফ হাসান শেরপুর উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ আব্দুল খালেক।

এসআরবি-১২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বাদিনীর অভিযোগ অনুযায়ী, বিয়ের পর যৌতুক দাবি, তালাক এবং পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে আসামির বিরুদ্ধে। সর্বশেষ ৯ অক্টোবর বগুড়া শহরের চারমাথা এলাকার একটি হোটেলে নিয়ে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। পরে সাতমাথা এলাকায় বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২৩ অক্টোবর বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৯(খ) ধারায় দায়ের করা হয়েছে।

এসআরবি-১২ জানায়, গ্রে/ফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top