কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই করা সেই ২ জনসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত দুজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে নগরের দ্বিতীয় কান্দিরপাড় এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো লুৎফর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদ হাসান (১৯), জীবন ওরফে সাগর (২২), মাসুম বিল্লাল (২১) ও জাহিদ (২২)। তাদের মধ্যে জাহিদ হাসান ও জীবন ওই ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে দেখা যায় রিকশার গতিরোধ করে এক যুবককে নামিয়ে চাপাতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় চক্রটি। পরে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top