শেয়ার করুন

তারাকান্দায় এনসিপির মিট দ্য প্রেস ও সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত ‘এই বাংলার মাটিতে আ.লীগ আর আসবে না’—এনসিপি নেত্রী তানহা শান্তা

 ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে মিট দ্য প্রেস ও সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা এনসিপির সদস্য সচিব ইউনুস শেখ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা।
প্রধান বক্তার বক্তব্যে তানহা শান্তা বলেন, “এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর আসবে না।” এ সময় তিনি এনসিপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা তারাকান্দা উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
মিট দ্য প্রেস ও সাংগঠনিক পরিচিতি সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top