শেয়ার করুন

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করে কেন্দ্রটি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই সময় প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছিল।

সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ পর্যায়ের পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার সক্ষমতা যাচাই করা হবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কুড়িগ্রামেরদুর্গমচরাঞ্চলেবিনামূল্যেচক্ষু চিকিৎসা, সেবাপেলেন২৫১রোগী

 কুড়িগ্রামেরচিলমারীউপজেলারব্রহ্মপুত্রনদবেষ্টিতদুর্গমঅষ্টমীরচরইউনিয়নেবিনামূল্যেচক্ষুচিকিৎসাক্যাম্পঅনুষ্ঠিতহয়েছে।যোগাযোগবিচ্ছিন্নএইচরাঞ্চলেদিনব্যাপীক্যাম্পে২৫১জনচক্ষুরোগীকেবিনামূল্যেচিকিৎসাসেবাদেওয়াহয়েছে।পাশাপাশিরোগীদেরমধ্যে৮৫টিচশমাও১২৫টিরওবেশিআইড্রপবিতরণকরাহয়।চোখেরঅপারেশনেরজন্য৩০জনরোগীকেনেওয়াহচ্ছেউলিপুরেরমরিয়মচক্ষুহাসপাতালে। সোমবার (২৩নভেম্বর) ব্র্যাকমাইক্রোফাইন্যান্সেরউদ্যোগেস্থানীয়মরিয়মচক্ষুহাসপাতালেরসহযোগিতায়এক্যাম্পেরআয়োজনকরাহয়।ক্যাম্পকেঘিরেচরাঞ্চলেরমানুষেরমধ্যেব্যাপকউৎসাহ–উদ্দীপনাদেখাযায়।আশপাশেরবিভিন্নচরথেকেচোখেরসমস্যায়ভোগানারী–পুরুষসহনানাবয়সীমানুষচিকিৎসাসেবানিতেছুটেআসেন। ব্রহ্মপুত্রনদবেষ্টিতএসবচরাঞ্চলেযাতায়াতেরপ্রধানমাধ্যমনৌকা।পর্যাপ্তচিকিৎসাসেবারঅভাবেঅসুস্থহলেস্থানীয়দেরনৌকাভাড়াকরেমূলভূখণ্ডকিংবাজেলাশহরেযেতেহয়।এতেবাড়তিঅর্থওসময়ব্যয়হওয়ায়অনেকেইপ্রয়োজনীয়চিকিৎসানিতেপারেননা।ফলেসামান্যচোখেরসমস্যাওঅনেকসময়জটিলআকারধারণকরে।এমনপরিস্থিতিতেবিনামূল্যেচক্ষুচিকিৎসাসেবা, চশমাওআইড্রপপেয়েস্বস্তিপ্রকাশকরেনসেবাগ্রহীতারা। স্থানীয়মনোয়ারা, আলিমন ও জয়নবজানান,

Scroll to Top