শেয়ার করুন

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির।

 খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির।
রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন, মো. বাবুল হোসাইন হাওলাদার, মো. আমির হামজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবিরের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
জেলা পুলিশের মাসিক মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শেখ আওয়াল কবিরকে সম্মাননা প্রদান করা হয়। তাঁর এ অর্জনে পাইকগাছা থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কুড়িগ্রামেরদুর্গমচরাঞ্চলেবিনামূল্যেচক্ষু চিকিৎসা, সেবাপেলেন২৫১রোগী

 কুড়িগ্রামেরচিলমারীউপজেলারব্রহ্মপুত্রনদবেষ্টিতদুর্গমঅষ্টমীরচরইউনিয়নেবিনামূল্যেচক্ষুচিকিৎসাক্যাম্পঅনুষ্ঠিতহয়েছে।যোগাযোগবিচ্ছিন্নএইচরাঞ্চলেদিনব্যাপীক্যাম্পে২৫১জনচক্ষুরোগীকেবিনামূল্যেচিকিৎসাসেবাদেওয়াহয়েছে।পাশাপাশিরোগীদেরমধ্যে৮৫টিচশমাও১২৫টিরওবেশিআইড্রপবিতরণকরাহয়।চোখেরঅপারেশনেরজন্য৩০জনরোগীকেনেওয়াহচ্ছেউলিপুরেরমরিয়মচক্ষুহাসপাতালে। সোমবার (২৩নভেম্বর) ব্র্যাকমাইক্রোফাইন্যান্সেরউদ্যোগেস্থানীয়মরিয়মচক্ষুহাসপাতালেরসহযোগিতায়এক্যাম্পেরআয়োজনকরাহয়।ক্যাম্পকেঘিরেচরাঞ্চলেরমানুষেরমধ্যেব্যাপকউৎসাহ–উদ্দীপনাদেখাযায়।আশপাশেরবিভিন্নচরথেকেচোখেরসমস্যায়ভোগানারী–পুরুষসহনানাবয়সীমানুষচিকিৎসাসেবানিতেছুটেআসেন। ব্রহ্মপুত্রনদবেষ্টিতএসবচরাঞ্চলেযাতায়াতেরপ্রধানমাধ্যমনৌকা।পর্যাপ্তচিকিৎসাসেবারঅভাবেঅসুস্থহলেস্থানীয়দেরনৌকাভাড়াকরেমূলভূখণ্ডকিংবাজেলাশহরেযেতেহয়।এতেবাড়তিঅর্থওসময়ব্যয়হওয়ায়অনেকেইপ্রয়োজনীয়চিকিৎসানিতেপারেননা।ফলেসামান্যচোখেরসমস্যাওঅনেকসময়জটিলআকারধারণকরে।এমনপরিস্থিতিতেবিনামূল্যেচক্ষুচিকিৎসাসেবা, চশমাওআইড্রপপেয়েস্বস্তিপ্রকাশকরেনসেবাগ্রহীতারা। স্থানীয়মনোয়ারা, আলিমন ও জয়নবজানান,

Scroll to Top