যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর বোমা হামলার ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিােভ মিছিল করেছে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেনাপোল শহরের প্রধান সড়কে ৯২৫ ও ৮৯১ শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা এই বিােভ কর্মসূচি পালন করেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাতে একটি প্রতিবাদ মিছিল শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ছোট আঁচড়ায় ফিরছিলেন বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও ৯২৫ শ্রমিক ইউনিটের সভাপতি তবিবুর রহমান তবি এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা লোকমান হোসেন। বাসভবনের ফটকের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে উভয় নেতাই গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। এক বিবৃতিতে তিনি এই হামলার জন্য ‘আওয়ামী লীগের দোসরদের’ অভিযুক্ত করে বলেন, শান্ত বেনাপোলকে অশান্ত করতে দুর্বৃত্তরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং আহত নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে, ৯২৫ শ্রমিক ইউনিটের সভাপতি তবিবুর রহমান তবি ও লোকমান হোসেনের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে তীব্র ােভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেেিত মঙ্গলবার ৯২৫ ও ৮৯১ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বেনাপোল বন্দরের প্রধান সড়কে বিােভ মিছিল বের করা হয়। মিছিল থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
মিছিলে নেতৃত্ব দেন ৯২৫ শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক সহিদ আলী। এসয় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।



