আজ সকালে এসআরবি’র এক প্রেস রিলিজের মাধ্যমে স্কোয়ার্ডন লিডার মো. ইমামীম মুবিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের হৃদয় নামের একজন মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাসি চালায় এসআরবি’র একটি দল সে সময় ২০.৫ কেজি গাজাসহ আটক করা হয় উক্ত মাদক ব্যবসায়ীকে।প্রেস রিলিজে আরও জানানো হয় ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেয়ার জন্য আসামী হৃদয় হোসেন কে পাঠানো হয়েছে।




