শেয়ার করুন

Desk Reporter
প্রধান প্রতিবেদক
Desk Reporter
প্রধান প্রতিবেদক

সাভার-আশুলিয়া দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস

ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংশ্লিষ্ট স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংশ্লিষ্ট থানার ওসি বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম শনিবার (২৮ নভেম্বর) সকালে বলেন, শুক্রবার রাতে আশুলিয়ার বলিভদ্র ও নরসিংহপুর এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর মধ্যে রাত দেড়টার দিকে বলিভদ্র এলাকায় এবং ভোর সাড়ে ৪টার দিকে নরসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, শনিবার ভোর ৩টা ১৫ মিনিটের দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top