শেয়ার করুন

৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন

আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সম্ভাব্য এই সফরকে ঘিরে গোবিন্দগঞ্জ সহ পুরো জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফর সফল করতে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চলছে সমন্বয় ও প্রস্তুতিমূলক কার্যক্রম।

ইতোমধ্যে গত ২৪ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রাক্‌-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সফরকালে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন এবং মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কর্মসূচি থাকার কথা রয়েছে। এসব উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
এছাড়াও সফরকে কেন্দ্র করে মরা করতোয়া নদী খনন কার্যক্রম, রংপুর চিনিকল পরিদর্শন এবং রংপুর ইপিজেড-সংক্রান্ত কর্মসূচিও আলোচনায় রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গোবিন্দগঞ্জবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের স্থানীয় সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top