শেয়ার করুন

Desk Reporter
প্রধান প্রতিবেদক
Desk Reporter
প্রধান প্রতিবেদক

আ. লীগের অবরোধ ঘিরে নিরাপত্তার শঙ্কা, বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধকে কেন্দ্র করে পরিবহনের নিরাপত্তায় বরগুনায় সকাল থেকে ঢাকাগামী সকল পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরগুনা থেকে বরিশালগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বরগুনা থেকে ঢাকাগামী সকল পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বরগুনা সদর উপজেলার পৌর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকেই বরগুনা থেকে ঢাকাগামী সকল পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বরগুনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্য টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে ফিরে গেছেন।

তবে বরগুনার অভ্যন্তরীণ রুটসহ বরগুনা থেকে বরিশালগামী লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বিভাগের সঙ্গে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বরগুনা থেকে বরিশাল বাস চলছে। ঢাকাগামী পরিবহন গতকাল রাতে ছেড়ে গেছে এবং কিছু বাস আসছে। নিরাপত্তার স্বার্থে আজকে রাজধানীর সঙ্গে পরিবহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার শঙ্কায় মালিকরা নিরাপত্তার স্বার্থে গাড়ি বন্ধ রেখেছেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top