

বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে পাউ কুবারসির হাতে। ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের মুহূর্তেও অবশ্য ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারের মনে ছিল একটুখানি আক্ষেপ। কারণ, যাকে ছোটবেলা থেকে আদর্শ মানেন, সেই লিওনেল মেসিকেই হারিয়ে বিশ্বকাপ জিততে হয়েছে তাকে। কুবারসি বলেন, ‘আমি এর আগে কখনো তাকে সামনাসামনি দেখিনি। যখন তিনি আমার সঙ্গে

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে রানার্সআপ হওয়ার পরেও লিওনেল মেসি ও তার দলের যোদ্ধাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনে কোনো ঘাটতি নেই। দলের এমন লড়াইকে কুর্নিশ জানিয়ে আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলে বীরদের বরণ করে নিতে দেশজুড়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে মর্যাদাপূর্ণ শিরোপার পাশাপাশি বিশাল অঙ্কের অর্থ ঘরে তুলছে স্পেন। ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়ন হিসেবে স্পেন পাবে প্রায় ৪৮১ কোটি টাকা। ফাইনালে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার প্রাপ্তি প্রায় ৩১৭ কোটি টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পুরস্কারের ব্যবধান প্রায় ১৬৪ কোটি টাকা। এবারের বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ছিল প্রায় ৬ হাজার ২৫৮ কোটি টাকা, যা

আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ স্পেনের মিকেল ওয়ারজাবালকে পেছন থেকে টেনে ফেলে দেওয়ায় রেফারি সরাসরি পকেট থেকে হলুদ কার্ড বের করেন। ওয়ারজাবাল যখন বল নিয়ে দ্রুত গতিতে আর্জেন্টিনার ডি-বক্সের দিকে এগোচ্ছিলেন, তখন লিসান্দ্রো মার্টিনেজ তাকে ফাউল করে থামাতে বাধ্য হন এবং এর ফলে তিনি ম্যাচের প্রথম বুকড খেলোয়াড় হিসেবে রেফারির খাতায় নাম লেখান।

ব্যক্তিগত অর্জনের বিচারে ২০২৬ বিশ্বকাপ কিলিয়ান এমবাপ্পের জন্য হয়ে থাকবে বিশেষ স্মরণীয়। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। তবে তার বিশ্বাস, এই কীর্তি বেশিদিন নিজের দখলে থাকবে না, কারণ লিওনেল মেসি খুব দ্রুতই তা ছুঁয়ে ফেলবেন। শনিবার অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪

স্পেন। তবে এই ম্যাচের গুরুত্ব শুধু বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণেই সীমাবদ্ধ নয়। ফুটবল বিশ্লেষকদের মতে, এই ফাইনালই নির্ধারণ করে দিতে পারে ২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। তাই এই ম্যাচে ফুটবলপ্রেমীদের নজর থাকবে বিশ্বকাপের পাশাপাশি কে হবেন বর্ষসেরা ফুটবলার তার

ফিফা বিশ্বকাপের ফাইনালে রোববার (১৯ জুলাই) রাতে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেখানে স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ভূয়সী প্রশংসা করলেও স্পষ্ট করে দিয়েছেন, ইতিহাস গড়ার পথে এবার তাদের বাধা হয়ে দাঁড়ানোর লক্ষ্যই থাকবে আর্জেন্টিনার। নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যে হওয়া রোমাঞ্চকর লড়াইয়ে আলাদা করে আলোচনায় এসেছে একটি মুহূর্ত। মাঠের কৌশলগত লড়াইয়ের বাইরে হঠাৎই নজর কাড়ে রেফারির সঙ্গে লিওনেল মেসির এক উত্তপ্ত বাগবিতণ্ডা। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সবখানে। প্রথমার্ধের এক পর্যায়ে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর সঙ্গে তর্কে জড়ান মেসি। রেফারির কথা বলার ধরন নিয়েই মূলত আপত্তি জানান তিনি। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে

শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু। নাটকীয় সব ম্যাচ, টাইব্রেকারের রোমাঞ্চ আর একাধিক অঘটনের পর নিশ্চিত হয়েছে শেষ ষোলোর লাইনআপ। জার্মানিকে বিদায় করে সবচেয়ে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে, আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলে বিদায় নিয়েছে অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। রাউন্ড অব ৩২-এ কানাডা শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ব্রাজিলও জাপানের

পেশাদার ফুটবল ছাড়ার এক দশক পর ৪৬ বছর বয়সে বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের (সিরি ‘সি’) ক্লাব ‘রাভেনা’র সঙ্গে চুক্তি করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। শুরুতে জানানো হয়েছিল, সাবেক এই ব্যালন ডি’অর জয়ী কেবল ক্লাবের ব্র্যান্ডিং ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন। তবে এখন রাভেনা কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে, পরিস্থিতি ঠিক থাকলে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠেও দেখা যেতে পারে ‘সাম্বা জাদুকর’কে। ক্লাবের