

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সময়ের আলোচিত অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাঁর স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। তাঁরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রথম আলোকে তথ্যগুলো নিশ্চিত করেছেন এই অভিনেতা। জোভান জানান, ঈদের পর কাজের চাপ রাখেননি। এই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছিলেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে। সেখানেই মেরিন ড্রাইভ রোডে তাঁর সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। স্ত্রীসহ অভিনেতা ফারহান আহমেদ জোভান।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। আর পুলিশের সাবেক এ কর্মকর্তাকে গ্রেপ্তার হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সেই আলোচনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। এ অভিনেত্রী প্রতিক্রিয়া জানালেও দীর্ঘ কোনো বক্তব্য কিংবা বাক্যে জানাননি, মাত্র একটি শব্দ লিখেই নিজের

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এক সপ্তাহের বেশি সময় ধরে গলার গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। এ কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে এই অভিনেত্রীর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন। পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ব্রডওয়ের প্রাক্তন জনপ্রিয় শিশুশিল্পী এবং তরুণী অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে। ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ ২১ ডিসেম্বর তার নিজস্ব বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক পুলিশ তদন্তে ধারণা করা হচ্ছে, ইমানিকে তার প্রেমিকের হাতেই খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের দিন একটি জরুরি ফোন কল পাওয়ার