সাম্প্রতিক
ঈদুল আজহার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম পাকিস্তান সীমান্তে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের ঢাকায় কোরবানির গরুর গুঁতো খেয়ে ঢামেকে চিকিৎসা নিলেন ১০০ জন গ্রাম থেকে স্মার্টফোন, জুয়ার বিস্তারে কোন পথে বগুড়া? ঈদ পূর্বে স্বজন হারিয়ে কাঁদছে বগুড়া বগুড়ায় হামের আতঙ্ক, দুই মাসে ১৮ শিশুর মৃত্যু ইরানের হরমুজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, হুমকিতে যুদ্ধবিরতি কোরবানির মাংস কোথায় ভাগ হবে—বিতর্কে ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮

দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের সঙ্কট ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

বিস্তারিত >

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৮ মে) নরেন্দ্র মোদির এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে ভারতীয় হাইকমিশন। ঈদের শুভেচ্ছায় প্রধানমন্ত্রীর উদ্দেশে মোদি বলেন, আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি বলেন, ঈদুল আজহা বাংলাদেশের মতো ভারতেরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময়

বিস্তারিত >

ত্যাগের মহিমায় সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু পশু জবাই নয়, বরং মনের ভেতরে লুকিয়ে থাকা লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাজিত করার শিক্ষা গ্রহণের মধ্যেই পবিত্র কুরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য নিহিত রয়েছে। তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগ ও আদর্শকে বুকে ধারণ করেই সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা

বিস্তারিত >

ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ঝিনাইদহ জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর ২২ মে ছাত্রদলের হামলা এবং ২৩ মে মিথ্যা মামলা দায়েরের ঘটনার সার্বিক বিষয় নিয়ে ঝিনাইদহের পায়রা চত্বরে বিকাল ৫টা ১৫ মিনিটে প্রেস কনফারেন্স ডেকেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সোমবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার)

বিস্তারিত >

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

রাষ্ট্র পরিচালনার জন্য দেশে এত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, “বর্তমান শিক্ষা কাঠামো ‘ডিফেক্টিভ’ এবং এটি ভেঙে নতুন কাঠামো গড়ে তুলতে হবে।” সম্প্রতি এক আলোচনাসভায় বক্তব্য দিতে গিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাষ্ট্র আকারে ফাংশন করবার জন্য এই কাঠামো ভাঙতে হবে।

বিস্তারিত >

যদি কখনো মারা যাই, আমাদের খুনের বিচার যেন হয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহে হামলার ঘটনার তিন দিন পর সেই পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ঘুষি, ধাক্কা, ইট-পাটকেল ও হকিস্টিক দিয়ে হামলা করা হয় বলেও অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি

বিস্তারিত >

সংরক্ষিত নারী আসন: ইসির কাছে মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করছেন বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বিএনপি জোট থেকে ৩৬ ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে ১৩ জন মনোনয়নপত্র জামা দিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকেল পর্যন্ত প্রার্থীরা

বিস্তারিত >

বিএনপির মনোনয়ন পেলেন মিথ্যা অভিযোগে কারা নির্যাতিত শাকিলা ফারজানা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ইতোমধ্যে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি মনোনীত ৩৬ জনের নাম ঘোষণা করেন। এতে সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হতে যাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারির পরিচিত মুখ, ২০১৫ সালের জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের মিথ্যা অভিযোগ এনে র‌্যাবের দায়ের করা মামলায়

বিস্তারিত >

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অবশেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী বেবি নাজনিন। মনোনয়ন পেলেন যারা বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা

বিস্তারিত >

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যদিও দীর্ঘদিন আলোচনায় থেকেও শেষ পর্যন্ত দলের মনোনয়ন পাননি সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও এতে মনোনয়ন পাননি আলোচিত অনেক প্রার্থী। এদের মধ্যে মেঘনা

বিস্তারিত >