আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। কিন্তু দুপুরের দিকে হামিদুর রহমান আযাদ বলেন, অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, জামায়াতের নেতৃত্বাধানী জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবো কি না, তা জানা যাবে আজ দুপুর তিনটায় ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠক হবে। সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি।
এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই দলটির পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে, এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ।
