বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভেন্যু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে দুই দলের অধিনায়কের হাতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সিরিজের ট্রফি।

 শিহাবুল্লাহ মারুফ।।

ট্রফি উন্মোচন শেষে উভয় দলের খেলোয়াড়রা যৌথ ফটোসেশনে অংশ নেন। আগামী ২৮ ও ৩১ অক্টোবর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে রয়েছেন—আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, সবুজ, রাফি উজ্জামান রাফি, আবদুর রহিম ও ইকবাল হোসাইন ইমন।

অন্যদিকে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বে আছেন মাহবুব খান। তার সঙ্গে রয়েছেন উজাইরুল্লাহ নিয়াজাই, বারকাত ইব্রাহিম, ফয়সাল খান, খালিদ আহমাদ জাই, নাজিফুল্লাহ আমিরি, আজিজুল্লাহ মিয়া, ওয়াদুল্লাহ জাদরান, হাফিজুল্লাহ জাদরান, আব্দুল আজিজ খান, খাতির খান, নুরিষ্টানি ওমরজাই, সালাম খান আহমাদজাই, জাইতুল্লাহ শাহীন, রুহুল্লাহ আরব ও ওসমান সাদাত।