সোমবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘বিমানবন্দর ১ নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে ফেলে দিয়েছে।’
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।
