সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে জোর তাগিদ

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ আগস্ট ‘২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল হাসেম সভার সঞ্চালনা করেন, যেখানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। সভায় […]
জনবান্ধব পুলিশ গঠনে সাতক্ষীরায় মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে রবিবার (০৯ আগস্ট ২০২৬) সকাল ০৯:০০ ঘটিকায় ‘পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.এস.এম. হাফিজুর রহমান, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]
সড়কে চাঁদাবাজি করলেই আইনি ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপার

সাতক্ষীরা সড়ক পথে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলম। বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম সভাপতিত্বে সড়ক পথে অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের […]
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পুলিশ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার (৫ আগস্ট ২০২৬) জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। সকাল ৯টায় সাতক্ষীরা শহরের কাটিয়া জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ নেন জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি […]