বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে রোহিঙ্গা সন্দেহে এক নারী সহ আটক ২

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্টের আবেদন করতে এসে বিদেশি নাগরিক সন্দেহে এক নারী ও তাকে সহযোগিতার অভিযোগে আরেক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন—রুমি আক্তার (২১) ও জাফরিন আক্তার একা (২৪)। রুমি নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার এবং জাফরিন নিজেকে বরিশালের বাটিখানা […]