তিন মাসের অনলাইন প্রেম, বিয়ের প্রস্তাব নিয়ে যশোরে চীনা যুবক

তিন মাসের অনলাইন পরিচয় থেকে প্রেম। সেই প্রেমের টানেই চীন থেকে যশোরের মনিরামপুরে প্রেমিকার বাড়িতে ছুটে আসেন ৪২ বছর বয়সী চীনা প্রকৌশলী ইউ লিয়াংলিয়াং। পরিবারের সম্মতি পেলে বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা ছিল তার। তবে মেয়েটির বয়স কম হওয়ায় শেষ পর্যন্ত পূরণ হয়নি তার সেই আশা। আকস্মিকভাবে চীনা নাগরিক বাড়িতে আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মেয়েটির পরিবারও। […]
বাড়ির গেট আছে, নেই বের হওয়ার পথ; ১২ ফুট দেয়ালে বন্দি ৪ প্রাণ

সাভারের রাজফুলবাড়িয়ায় নিজ বাড়িতেই যেন বন্দিজীবন কাটাচ্ছেন এক বৃদ্ধ দম্পতিসহ পরিবারের চার সদস্য। বাড়ির প্রধান গেটটি থাকলেও তার সামনেই তৈরি করা হয়েছে প্রায় ১০ থেকে ১২ ফুট উঁচু দেয়াল। ফলে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ নেই। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের মই বেয়ে পাশের বাড়ির ছাদে উঠতে হয় তাদের। সেখান দিয়েই প্রতিদিন […]
মেয়ের বিয়ের আড়াই বছর পর জানলেন জামাইয়ের ২৫ বিয়ের কথা

ভুয়া পরিচয় দিয়ে অন্তত ২৫টি বিয়ে করা এবং বহু নারীকে প্রতারণার জালে ফেলা এক ব্যক্তির সঙ্গে নিজ মেয়ের বিয়ে দিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতের উত্তর প্রদেশের সেভাটার বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের পর দু’জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে […]
২১ বছরের সংসার শেষে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী
ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবীরনগর জেলায় এক বিরল ঘটনা ঘটেছে, যেখানে ২১ বছর সংসার করার পর স্বামী নিজেই স্ত্রীর বিয়ে দিলেন প্রেমিকের সঙ্গে। দেবরি গ্রামের বাসিন্দা বুদ্ধিরাম নিষাদ এবং ফুলমতীর পাঁচ সন্তান রয়েছে। সম্প্রতি ফুলমতী ২৬ বছর বয়সী অবধেশের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বাড়ি ছেড়ে চলে যান। পরিবার তাকে ফিরিয়ে আনলেও তিনি অবধেশের সঙ্গেই থাকতে চাওয়ায় […]
কেউ অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ তাকে অহেতুক গালি দিলে তিনি পাল্টা জবাব দেবেন না। বরং এতে তার কিছু গুনাহ মাফ হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে জামায়াতের কেন্দ্রীয় উলামা বিভাগের আয়োজনে জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘যে বিষয়ে […]
রোমে আটকে পড়া বিমানের যাত্রীরা ঢাকায় পৌঁছাবেন রোববার: পর্যটনমন্ত্রী
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদের ফেরাতে সরকার পদক্ষেপ নিচ্ছে। যাত্রীবাহী বিমানটি দ্রুতই মেরামত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। পর্যটনমন্ত্রী বলেন, প্রয়োজনীয় মেরামত শেষে বিমানটি আগামী রোববার (৯ […]
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতের নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
ভারতের নাগরিক দীপঙ্কর গোপকে আটকে রেখেছেন এলাকাবাসী। আজ শনিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকায়ছবি: প্রথম আলো পঞ্চগড়ের বিরাজোত সীমান্ত থেকে তমিজ উদ্দিন (৭৮) নামের এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এর প্রতিবাদে একই সীমান্ত এলাকা থেকে দীপঙ্কর গোপ (৩৫) নামের ভারতের এক […]
কোরআন পড়ে স্ত্রীসহ ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ কনটেন্ট ক্রিয়েটর ‘বিগ ফ্ল্যাঙ্ক’
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিগ ফ্র্যাঙ্ক’ নামে পরিচিত ব্রিটিশ কনটেন্ট ক্রিয়েটর লুক ফ্র্যাঙ্কলিন প্রকাশ্যে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন। গত ২৯ জুলাই ২০২৬ লুক ফ্র্যাঙ্কলিন একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে ইসলামের কালেমা শাহাদাত পাঠ করতে দেখা যায়। সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি মসজিদে তার ইসলাম গ্রহণের ঘটনা ঘটে। বর্তমানে তিনি আজমানকে কেন্দ্র করে […]
মাসের শুরুতেই বেতনের টাকা শেষ? জেনে নিন সঞ্চয়ের উপায়

আপনি সরকারি কিংবা বেসরকারি চাকরি করেন। মাসজুড়ে আপনার আয়ের বড় একটি অংশ কোথায়, কীভাবে খরচ হয়। চলুন, সেই হিসাবটা একটু দেখে নেওয়া যাক। মাসের শুরুতেই সবচেয়ে বড় অঙ্কের খরচটা যায় বাসা ভাড়ায়। এর সঙ্গে যোগ হয় গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল। এরপর মাসজুড়ে খাবার খরচ, যাতায়াত, মোবাইল-ইন্টারনেট বিলসহ থাকে নানা টুকিটাকি ব্যয়। এভাবেই একের পর […]
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের […]