“আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়ালেন এসপি শামীমা পারভীন, এপিএসসির উপদেষ্টা মনোনীত”

পেশাগত দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও পুলিশ ক্রীড়ার প্রতি বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের একজন নারী পুলিশ কর্মকর্তার এমন মর্যাদাপূর্ণ দায়িত্বপ্রাপ্তি দেশের পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এপিএসসির চেয়ারপারসন মিসেস নির্মলা […]