​বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুনসী গাজীপুর থেকে গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাসেল মুনসীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। ১৯ আগষ্ট, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকির থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ​র‍্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ সদর কোম্পানি, […]

বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির কমিটি গঠিত: রিপন সভাপতি,সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত

ঐতিহ্যবাহী বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বানারীপাড়া বন্দর বাজার ব্যাবসায়ী পরিচালনা পর্ষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ আগস্ট, সোমবার দুপুর ২টায় বানারীপাড়া বন্দর বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিয়া এই আংশিক কমিটি ঘোষণা করেন। ​কমিটি ঘোষণা অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা […]

বানারীপাড়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও আইসিটি অধিদপ্তরের সহায়তায় প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিলের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় প্রতারনার মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা আইসিটি অধিদপ্তরের সহায়তায় ঠিকাদার নুর আলম সিদ্দিক’র বিরুদ্ধে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইডিসি প্রকল্পের ইন্টারনেট বিলের ১০ লক্ষাধিক টাকা তুলে নিয়ে আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। আর এই আত্মসাতের ফলে কোটি-কোটি টাকা ব্যায়ে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিদ্যালয়গুলোতে হাই-স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট […]

চাখারে জনগণের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে পুল নির্মাণ করলেন প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম

​বরিশালের বানারীপাড়া’র চাখার ইউনিয়নের বলহার গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির রাস্তার মাথায় চরম জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে একটি কাঠের পুল নির্মাণ করে দিয়েছেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. সাইদুল ইসলাম। ​এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার হাওলাদার বাড়ির রাস্তার মাথায় একটি পুল বা সাঁকোর অভাবে স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং সাধারণ […]

বানারীপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ তাজুল ইসলাম নামের এক কম্পিউটার ব্যবসায়ী আটক

​বরিশালের বানারীপাড়া পৌর শহরে নিজ বাসা থেকে ৮০ পিস ইয়াবাসহ ‘তাজ কম্পিউটার্স’-এর স্বত্বাধিকারী মো. তাজুল ইসলামকে (৪০) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ​গত ৬ আগস্ট সকাল ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল (ক)-এর একটি টিম পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের […]