তৃণমূলে দলকে শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁর নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে তিনি রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর নেতাদের সাথে বৈঠকে বসেছেন। আজকের এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন।

এরপর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট বিএনপি স্হায়ী কমিটি বৈঠক শুরু হবার কথা রয়েছে। যেখানে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিষয় গুরুত্ব পাবে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি থাকার কথা বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *