”ঝালকাঠি পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলসেড এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ২৪ আগস্ট অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, ঝালকাঠি জেলার পুলিশ সুপার জনাব মেরিন সুলতানা । এ-সময় পুলিশ সুপার  সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা  শুনে  তাৎক্ষণিক সমাধান করেন।
 তিনি অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিস রুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিশেষে পুলিশ সুপার  অবসর গ্রহণকারী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন।
এরপর তিনি অপরাধ পর্যালোচনা সভায়  জেলার সকল থানার মামলার অগ্রগতি সম্পর্কে অবগত হন।
 সভায় ঝালকাঠি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে সচেতনকরণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলা সমূহ বিশ্লেষণ করা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এসময়, তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অফিসার ও ফোর্সের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ফোর্সদের পুরস্কৃত করেন।
মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এসএম বায়েজীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ শাহ্ আলম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল), সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় লায়ন অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামকে সংবর্ধনা

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী