সাম্প্রতিক
কালজানি নদীর ভাঙনে ধলডাঙ্গা গ্রাম বিপর্যস্ত, বিলীন শতাধিক বসতভিটা টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পত্নীতলার যুবকের লোহাগড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দেশ দেখার নেশায় ঘর ছেড়েছেন ঠাকুরগাঁওয়ের মোবাশ্বের, সঙ্গী দুই চাকার বাহন কুষ্টিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি গলাচিপা সদর ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল বিতরণের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় জেলেরা বরিশালের কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি : ২ দিনে দুই বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৬ জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম নাহিদ ইসলামের সঙ্গে ইইউ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পত্নীতলার যুবকের

মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁর পত্নীতলা উপজেলার যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন  বলে জানা গেছে। (৯ জুন২০২৬) মঙ্গলবার  আনুমানিক ভোররাতে  ৪ টার দিকে টাঙ্গাইল জেলার সখিপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশ ভর্তি একটি ট্রাকের পিছনে মুরগি বোঝায় একটি পিকআপ ভ্যানের ধাক্কা দিলে গুরুতর দুর্ঘটনার সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতদের মধ্যে এক জন হলেন, নওগাঁ পত্নীতলা উপজেলার নজিপুর  পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের  বাসিন্দা রফিকুল ইসলাম (২৩)। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া  নেমে আসে।

নজিপুর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহত রফিকুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট বাহিনীর তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Tags:

সম্পর্কিত খবর :