নজিপুরে পর্দা উঠছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার পাবলিক মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬ ” আগামী ৩ আগস্ট ২০২৬ সোমবার ৫ টায় এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

মেলাকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও কুটির শিল্প, শিশু-কিশোরদের বিভিন্ন প্রকারের আনন্দ দেওয়া সরঞ্জাম স্থাপন,  উদ্যোক্তা, ব্যবসায়ী এবং স্থানীয় বিক্রেতারা তাদের স্টোর সাজিয়ে দর্শনার্থীদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। আয়োজকদের আশা, এই মেলা স্থানীয় অর্থনীতি, গ্রামীণ শিল্পের বিকাশ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতি ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। আয়োজকরা সকলকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানকে সাফল্য করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা