ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত: গাইবান্ধায় বিএনপি ও অঙ্গসংগঠনের উল্লাস

এ্যাডভোকেট রুহুল কবির রিভজী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।
গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ‎মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলীয় নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
‎‎আনন্দ মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবকে অভিনন্দন জানান এবং তাদের নেতৃত্বে দলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।  একইসঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দ জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুর সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জয়দেবপুর রেলগেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযান

গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে পরিচিত জয়দেবপুর রেলগেট এলাকায়

পিরোজপুরে বিনামূল্যে ভায়া পরীক্ষা। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ুমুখ ক্যান্সার শনাক্তে স্বাস্থ্যসেবা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে পিরোজপুর জেলা

মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার