রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলটির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। তারা মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-উচ্ছ্বাস করেন।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে এসে ধাপে ধাপে উঠে এসেছেন জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে। দলের মহাসচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন এবং নানা রাজনৈতিক সংকটে নেতৃত্ব দেওয়ার পর রাষ্ট্রপতি পদে মনোনয়নকে মির্জা ফখরুলের রাজনৈতিক ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন তারা।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেন, মির্জা ফখরুল ইসলাম তার ত্যাগের স্বীকৃতি পেলেন।

এটা আমাদের জেলা ও দেশের সম্মান। তার দীর্ঘ সংগ্রামী জীবনের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। রাষ্ট্রপতি হওয়া তার প্রাপ্য।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য আজকের এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে।

আজ আমাদের আনন্দের শেষ নেই। দুঃসময়ে দলের প্রতিটি তার অবদান এর প্রতিদান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছে। এ জন্য আমরা গর্বিত-আনন্দিত

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা