জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. জাপরান আহমদ (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পশ্চিম তেঘরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় শহর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
আটক জাপরান আহমদ পশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল লতিফ ও তাহেরুন্নেসার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুয়া ও ক্যাসিনোবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আজই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে সুনামগঞ্জ জেলা শহরে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে পুলিশের অভিযানকে সাধুবাদ জানিয়ে নিয়মিতভাবে জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের অনেকের মতে, শুধু জুয়ার আসরে জড়িত ব্যক্তিদের আটক করলেই এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এর সঙ্গে জড়িত নেপথ্যের পৃষ্ঠপোষক, অর্থের জোগানদাতা ও সংশ্লিষ্টদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। তাহলে জুয়া ও ক্যাসিনোর মতো সামাজিক অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন তারা। সচেতন নাগরিকরা সুনামগঞ্জ সদর মডেল থানার বর্তমান ওসি রতন শেখ পিপিএমসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের চলমান অভিযানের জন্য সাধুবাদ জানিয়ে মাদক, জুয়া, ক্যাসিনো ও এসব কর্মকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সুনামগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪
September 24, 2026
অপ্রতিম হ’ত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা
September 24, 2026
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
September 24, 2026
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ফিরছে গতি, অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
September 24, 2026
মারা গেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন
September 24, 2026
ইরানের বেলুচিস্তানে সংঘর্ষে আইআরজিসির কমান্ডার নিহত
September 24, 2026
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
September 24, 2026
শেখ হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর
September 24, 2026
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
September 24, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

সেতুতে রডের বদলে বাঁশ: বাসাইলের প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ
September 24, 2026
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতে

কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪
September 24, 2026
কুমিল্লায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে ৪৬ জনকে আটকের

অপ্রতিম হ’ত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা
September 24, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
September 24, 2026
ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ফিরছে গতি, অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
September 24, 2026
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে