সাম্প্রতিক
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে ময়মনসিংহে কৃষক কার্ড কার্যক্রমকে গতিশীল করতে অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ১৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুক্তাগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

“অতি বর্ষণে লামার চাম্বি স্কুল ও কলেজের ৪ তলা ভবন ঝুঁকিতে, বাউন্ডারি ওয়ালসহ পাহাড় ধস”

টানা ৩ দিনের অতি বর্ষণের কারণে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে অবস্থিত চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন একাডেমিক ভবনটি পাহাড় ধসের ঝুঁকিতে পড়েছে।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ০৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উত্তর পার্শ্বে পাহাড় ধসে বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে। ধসে পড়া মাটি ও গাছপালা ভবনের একদম গা ঘেঁষে রয়েছে। যেকোনো সময় আরও বড় ধরনের ধসের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এসময় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহোদয় এবং অভিভাবক প্রতিনিধি জনাব ফরিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন, “প্রতিমুহূর্তে ৪ তলা ভবনটি ঝুঁকিতে রয়েছে। এখানে প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করে। বৃষ্টি অব্যাহত থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এমতাবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিক সহযোগীতা কামনা করেছেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

উপজেলা প্রশাসনকে বিষয়টি দ্রুত দেখার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

Tags:

সম্পর্কিত খবর :