সাম্প্রতিক
ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

,

সৌদি আরবের বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের অবৈধভাবে আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর ঘটনায় সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এমন ঘটনায় ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে সতর্ক করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, হলরুম, হোটেল, রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসায় অবৈধ সভা-সমাবেশ, দলবদ্ধভাবে প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করার অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে।

দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে যে, সৌদি আরবের আইন অনুসারে কোনও রাজনৈতিক সভা-সমাবেশ আয়োজন, নির্বাচনী প্রচারণা বা সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন।

এছাড়াও, বাংলাদেশ দূতাবাস সকল প্রবাসীকে সৌদি আরবের আইন ও বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছে।

সম্পর্কিত খবর :