সাম্প্রতিক
দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান

‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় উলশী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন শেষে সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। তারা দেশের মানুষের কল্যাণ চায় না। দেশে কেউ যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে— সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি বলেন, “সবার সামনে বলতে চাই, যে জুলাই সনদে স্বাক্ষর করেছি তা বাস্তবায়ন করবো। কোনও কোনও রাজনৈতিক দল গণভোটের রায় নিয়ে বিভ্রাস্তি তৈরি করছে।” গণভোটের রায়, জুলাই সনদ যারা ভিন্ন খাতে নিতে চায়— তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।

নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ফ্যামিলি কার্ডসহ সব উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হবে।” নারীদের হতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড তুলে দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, সারাদেশে খাল খননসহ সব নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলশীর যদুনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সময়ে খালটির নাম হয় জিয়া খাল। বাবার হাতে খনন করা সেই খাল পুনর্খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tags:

সম্পর্কিত খবর :