সাম্প্রতিক
৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার হাসপাতালের বেডে ফ্যান ভেঙে প্রাণ গেলো রোগীর বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ছাড়লেন মোদি লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা দলীয় পরিচয়ের দাপট: ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা নয়াদিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

আ.লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসির দ্বারস্থ জামায়াত

বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণ আটকে দিতে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক চিঠিতে এই প্রস্তাব জানায় দলটি।

এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান স্থানীয় সরকারের প্রস্তাবিত নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জন্য আলাদা আলাদা আচরণবিধির খসড়া প্রণয়ন করেছে ইসি। এসব আচরণবিধি ইসির ওয়েবসাইটে প্রকাশ করে এর ওপর নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ছাড়াও অংশীজনের মতামত চাওয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতের তরফে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের নির্বাচনে প্রার্থী হওয়া ঠেকাতে এই প্রস্তাব দেয়। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর ইসি দলটির নিবন্ধন স্থগিত করে। ফলে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে পতিত দলটি। নির্বাচনের পর গঠিত সংসদে অধ্যাদেশকে আইনে পরিণত করার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

ইসিতে পাঠানো প্রস্তাবের বিষয়ে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো নেতার স্বাভাবিকভাবেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। ইসিকে পাঠানো চিঠিতে জামায়াতের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ দলের কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এর পাশাপাশি আরও কিছু প্রস্তাব করা হয়েছে জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আশা করা যায়, ইসি প্রস্তাবগুলো বিবেচনা করবে।

Tags:

সম্পর্কিত খবর :