সাম্প্রতিক
খুতবার মাঝখানে থেমে গেলেন মসজিদে নববীর ইমাম, দিলেন সতর্কবার্তা ঈদের নবম দিনেও যমুনা সেতুতে সাড়ে ৩ কোটি টাকার টোল আদায় গ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রীগ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী সাতক্ষীরায় পুলিশ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই প্রথম নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত তামিমের ভূমি অফিসে নামজারির নামে অতিরিক্ত অর্থ আদায়, একজনকে ৭ দিনের কারাদণ্ড আদালতের ছুটি বাতিল করে নজিরবিহীন দৃষ্টান্ত, রামিসা হত্যার রায়ে সংসদে আইনমন্ত্রী মাইকিং করে ছাত্রদলের ওপর আওয়ামী লীগের হামলা: গ্রেফতার ২৫, ওসি ক্লোজড রূপালি ইলিশের হাতছানি: নিষেধাজ্ঞা শেষে সাগরে যাত্রার প্রস্তুতি নিচ্ছে মহিপুর-আলীপুরের জেলেরা

ঈদের নবম দিনেও যমুনা সেতুতে সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যমুনা সেতুতে যানবাহনের চাপ কমেনি। গত ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে ৪১ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে অর্থাৎ উত্তরবঙ্গমুখী লেনে ১৯ হাজার ৫৫৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে পারাপার হয়েছে ২২ হাজার ৩৪৭টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৪১ হাজার ৯০৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষ হলেও এখনও অনেক মানুষ বাড়িতে অবস্থান করছেন। আবার কেউ কেউ কর্মস্থলে ফিরছেন। ফলে যমুনা সেতুতে উভয়মুখী যানবাহনের চাপ অব্যাহত রয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে কেন্দ্র করে সেতুতে এখনও যানবাহনের চাপ রয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং
সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :