কচুয়ার কৃতি সন্তান মহিন খান: ২৫০ নাটকের নির্মাতা, ৯০টিরই কোটি ভিউ’

চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান, জনপ্রিয় নাট্য নির্মাতা মহিন খান। অর্ধযুগের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি প্রায় আড়াইশো নাটক নির্মাণ করেছেন। এর মধ্যে ৯০টি নাটকই কোটি ভিউর মাইলফলক স্পর্শ করেছে।

শুধু তাই নয়, বাংলাদেশের সর্বাধিক দেখা শীর্ষ ১০ নাটকের ৫টিই তার নির্মাণ। ইউটিউবে তার নাটক মানেই দর্শকের ভরসা।

প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মহিন খান বলেন, “আমি ভিউ মাথায় রেখে নাটক বানাই না। গল্প-চরিত্র ঠিক হলে ভিউ এমনিতেই আসবে। তবে এখন দর্শক ইউটিউবে নাটক দেখেন। সে কারণে ইউটিউব ভিউর কথা মাথায় না রাখাটাও বোকামি।”

তিনি আরও বলেন, “আমার ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার। সেখান থেকেই অভিনয় শুরু। মাঝে অভিনয়ের সময়ই নির্মাতা শামীম জামানের সঙ্গে পরিচয় হয়। ২০১৫ সাল থেকে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করি। এরপর নির্মাণের প্রতি ভালো লাগা তৈরি হয়। এখন পরিচালনাই আমার পেশা ও নেশা।”

মহিন খানের নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে নিলয় আলমগীর ও জাম্মুল সুমাইয়া হিমির জুটিও দর্শকপ্রিয়তা পেয়েছে। তার ২৫০টি নাটকের ৫০টিতেই তারা অভিনয় করেছেন।

১১ বছরের পথচলায় নাটকের অনেক পরিবর্তন দেখেছেন জানিয়ে তিনি বলেন, “এখন বাজেট বেড়েছে, টেকনিক্যাল দিক এগিয়েছে, লোকেশন বেড়েছে। এখন আমার সহকারী পরিচালকেরাও অগ্রিম টাকা নিয়ে কাজ করেন।”

কচুয়ার এই সন্তানের সাফল্যে এলাকাবাসী গর্বিত।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন