কচুয়ার বিতারায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ফসলি জমি ধ্বংসের আশঙ্কা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা’

বিতারা ইউনিয়নে বালু উত্তোলনে তিন কৃষকের জমি হুমকির মুখে, ড্রেজার বন্ধের দাবি’

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাতাপুকুরিয়া গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় তিন কৃষকের ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়েছে।

ভুক্তভোগীরা জানান, বাতাপুকুরিয়া গ্রামের পূর্ব পাশে মো: ইউনুছ মোল্লা, মো: রুহুল আমিন মোল্লা এবং মো: হারুন মোল্লার জমির পাশের জমি থেকে সাজির পার গ্রামের স্থায়ী বাসিন্দা মো: হোসেন মিয়ার ছেলে মো: মান্নান মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে আসছেন।

ফসলি জমি ও পরিবেশ হুমকিতে’
অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পাশের ফসলি জমিগুলো নদীর মতো ভেঙে যাচ্ছে। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে পুরো জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগী কৃষকরা। এছাড়া ড্রেজারের শব্দ ও ধুলায় এলাকার পরিবেশও দূষিত হচ্ছে।

প্রশাসনের সহযোগিতা কামনা’
এ বিষয়ে ভুক্তভোগী তিন কৃষক কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমির একান্ত সহযোগিতা কামনা করেছেন। তাদের দাবি, অবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করে তাদের ফসলি জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

স্থানীয়রা আরও জানান, অনুমতি ছাড়া এভাবে বালু উত্তোলন করায় সরকারও রাজস্ব হারাচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন