চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কচুয়া থানা পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ৫টি অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের দিকনির্দেশনায় এবং তদন্ত পরিদর্শক মো. রাশেদুল হকের নেতৃত্বে একাধিক পুলিশ টিম অভিযানে অংশ নেয়।
অভিযানে আকানিয়া নাছিরপুর এলাকা থেকে এসআই মো. নাজমুল ইসলাম ৩৫ বছর বয়সী মাহমুদা বেগমকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন পৌরসভার মৃধা বাড়ি এলাকায় এসআই মো. সোহেল খান ১ কেজি গাঁজাসহ দাউদ হোসেন ৩০ কে আটক করেন। এছাড়া শ্রীরামপুর এলাকা থেকে এসআই রুহুল আমিন ২৪ বছর বয়সী রিয়াদকে গ্রেফতার করেন।
অন্যদিকে এসআই রুবেল ও এসআই ফ. ম. শাহজাহান দক্ষিণ পাড়াগাঁও ও বলরা এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিন শুভ ২৬ ও তানভীর ২৫ কে আটক করেন। তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বুধবার ১৯ আগস্ট সকালে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানা জানায়, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




