চাঁদপুর কচুয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, আজ ২৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ “জনাব মোঃ আজিজুল ইসলাম” এর নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ‘মোঃ রাশেদুল হক” এর নেতৃত্বে কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে এসআই (নিরস্ত্র) ‘মোঃ নাজমুল ইসলাম” সঙ্গীয় অফিসার এএসআই ‘মফিজুল ইসলাম-১, ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন জলা তেতৈয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী “মোঃ রুবেল” (৩৫), পিতা: হাজী আব্দুল জলিল, মাতা: রোকসানা বেগম, গ্রাম: নোয়াদ্দা, ভূঁইয়া বাড়ী, থানা: কচুয়া, জেলা: চাঁদপুরকে গ্রেফতার করেন। তার হেফাজত থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-৬২, তারিখ: ২৯/০৭/২০২৬ ইং, ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
অপর অভিযানে এসআই (নিরস্ত্র) ‘মোঃ সাইফুল ইসলাম” সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন কড়ইয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী “জগন্নাথ চন্দ্র পাটিকর” (২১), পিতা: রনজিত চন্দ্র পাটিকর, মাতা: লক্ষী রানী, গ্রাম: কড়ইয়া, পাটিয়াল বাড়ী, ওয়ার্ড নং-০৪, কচুয়া পৌরসভা, থানা: কচুয়া, জেলা: চাঁদপুরকে গ্রেফতার করেন। তার হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-৬১, তারিখ: ২৮/০৭/২০২৬ ইং, ধারা: ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
এছাড়া এসআই (নিরস্ত্র) “মোহাম্মদ ফাত্তার মিঞা” সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন মহিদ্দিরবাগ এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী “রনি হোসেন” (২৬), পিতা: মিজানুর রহমান, মাতা: শিল্পী বেগম, গ্রাম: দেবীপুর, মিজি বাড়ী, ০৪নং ওয়ার্ড, ০৮নং কাদলা ইউপি, থানা: কচুয়া, জেলা: চাঁদপুরকে গ্রেফতার করেন। তার হেফাজত থেকে ০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-৬৩, তারিখ: ২৯/০৭/২০২৬ ইং, ধারা: ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
গ্রেফতারকৃত ০৩ আসামীকে আজ ২৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





