কচুয়া বাজারে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা, সিঙ্গার শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন”

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অমান্য করায় চাঁদপুরের কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।    গতকাল রাত বুধবার এ সময় রাত ৮টার পর দোকান খোলা রাখার অপরাধে ৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ভূমি মো. আবু নাছিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরও দোকান খোলা রাখায় ৩টি দোকানকে জরিমানা করা হয়। একই সাথে নিয়ম ভঙ্গের কারণে কচুয়া বাজারের সিঙ্গার শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কচুয়া জোনাল অফিস।

এ সময় সহকারী কমিশনার ভূমি বাজারের ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সন্ধ্যা ৮টার মধ্যে দোকানপাট, শপিংমলসহ সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।

অভিযানে কচুয়া জোনাল অফিসের ডিজিএম, এজিএম, প্রকৌশলী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কচুয়া বাজারে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা, সিঙ্গার শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন”

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অমান্য করায় চাঁদপুরের কচুয়া বাজারে