কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ ওঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

বহিস্কৃত মো. রিজভী (২৪) শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অপহরণ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে দায়ী করে কলেজছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন ছাত্রদল নেতা রিজভী। মেয়েটি এক পর্যায়ে উত্যক্ত বিষয়টি নিজের পরিবারকে জানান। এরপর ছাত্রদল নেতা রিজভীকে শাসন করে ছাত্রীর পরিবার। তবুও উত্যক্ত করে যাচ্ছিলেন রিজভী। রিজভীকে থামাতে না পেরে বিষয়টি রিজভীর মা নিলুফা বেগম ও মনির হোসেনকে জানানো হয়। কিন্তু তারা রিজভীকে শাসন না করে বরং ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রীর পরিবার। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয় রিজভী।

গত ২৮ সেপ্টেম্বর সকালে ছাত্রী তার বাড়ির সামনে দোকানে কেনাকাটা করতে যান। সেখানে আগে থেকেই কয়েকজন সহযোগী নিয়ে উপস্থিত ছিলেন রিজভী। দোকানের সামনে যাওয়ামাত্র ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান রিজভী ও তার সহযোগীরা।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ২৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক পত্রে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে রিজভীকে বহিস্কার করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন মামলার তদন্তে ডিবি, ভুক্তভোগী–আসামি সবাই কিশোর গ্যাংয়ের সদস্য

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশির উদ্দিনের

Scroll to Top